বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমেছে

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৮৯ বার
প্রতিকী ছবি

ফরিদপুরে সপ্তাহের মধ্যে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমেছে আজ রোববার পর্যন্ত । গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৫৪ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ৬ ব্যক্তি। শনাক্তের হার ৪০.০৪ শতাংশ। যা গত সাত দিনে ৪৫ থেকে ৫৬ শতাংশের মধ্যে শনাক্ত ছিলো।

ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, ফরিদপুরের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৫ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৫৪। আক্রান্তের হার ৪০.০৪। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬০১ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৯৬৭ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ এবং উপসর্গ নিয়ে আরো ৪।

তিনি আরো বলেন, এই মৃত্যুর মধ্যে ফরিদপুর জেলায় ৪ জন এবং পাশ্ববর্তী জেলার ২ জন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৭৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com