মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় রাজাপুর থানায় মামলা

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৭১৩ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত জামাল ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

রফিকুল ইসলাম জামালে’র বিরুদ্ধে রাজাপুর থানায় দ্বায়েরকৃত মামলাটির বাদী হয়েছেন, রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির।

মামলার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে মানহানিকর তথ্য প্রচার করেন।

 

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১) / ৩১(২) ধারায় ৮ জুলাই রাজাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com