বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ফরিদপুরে লক ডাউনের ৪র্থ দিন বিপাকে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯০৩ বার
ফরিদপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হচ্ছে লক ডাউন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও জেলা প্রশাসন শহর থেকে বের হওয়া ও প্রবেশকারীদের তল্লাশী করছে। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার ভোর থেকে মাঠে ময়দানে ও মহল্লায় মহল্লায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সমস্যায় পড়েছে নিন্ম ও মধ্য বিত্ত আয়ের মানুষ।
চরম অসহায় অবস্থায় রয়েছে ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, পরিবহনের শ্রমিক, দিন মজুর খেটে খাওয়া মানুষ।
অপর দিকে টাকা থাকলেও বাজারে গিয়ে পাওয়া যাচ্ছে না মুদি  মালামাল। শুধুমাত্র কাঁচা বাজার খোলা থাকলেও বন্ধ রয়েছে চাল,ডাল ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান।
টেপাখোলা বাজারের ক্ষুদ্র চাউল ব্যবসায়ী রাম বাবু। তিনি জানান, ১৫ দিন ধরে দোকান বন্ধ। চাউল বিক্রি করতে পারছেন না। লক ডাউনের কারণে দোকান খুললেই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে জরিমানা ও গ্রেপ্তার করছে।
রিক্সা চালক মিজান জানান, লক ডাউন শুরু থেকে রিক্সা চালানো বন্ধ। ৭ জন পরিবারের সদস্য এখন খেয়ে- না খেয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com