বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেহেন্দিগঞ্জে বেকারীতে অভিযান অর্ধলাখ টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৮৭৩ বার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর বন্দরের কালিকাপুর এলাকার মধুমিতা ২ নামের একটি বেকারীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জানাগেছে কোন ধরনের অনুমতি ছাড়াই মহামারী করোনা ভাইরাসের মধ্যে সরকার ঘোষিত লকডাউনের ১ম দিনে (১লা জুলাই) আবাসিক এলাকায় একাধিক পরিবারকে জিম্মি করে অনুমোদনহীন বেকারী কারখানা চালু করেন অসাধু ব্যাবসায়ী আঃ হক জমাদার।

এমন গোপন সংবাদ পেয়ে শনিবার (৩জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন মাসুদ নেতৃত্বে মেহেন্দিগঞ্জ নিরাপদ খাদ্য পরিদর্শক ( স্যানিটারী ইন্সপেক্টর) নাসিমা বেগমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা কালে ওই বেকারীতে মেয়াদ শেষ পাউরুটি, বিস্কুট, চানাচুরসহ নানা রকম বেকারী খাদ্য সামগ্রী রাখায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়াও বেকারীতে রাখা এসব মেয়াদ উর্ত্তিণ খাবার অনুপুযোগী প্রায় অর্ধ লক্ষাধীক টাকার বেকারী সামগ্রী জব্দ করে জন সম্মুখে বিনষ্ট করা হয়েছে এবং কোন ধরনের অনুমতি না থাকায় বেকারিটি তালাবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ।

 

এ সময় তিনি আরো জানান অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহ্যত আছে।

 

স্থানীয়রা জানান শত নিষেধ করা সত্ত্বেও তা আমলে না নিয়ে বাহুবলে কারখানাটি নির্মান করেন আব্দুল হক জমদ্দার ও তার মেজ ছেলে ওহাব জমদ্দার। তারা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে আবাসিক এলাকায় কারখানা স্থাপন করায় তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে ওই এলাকার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com