শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

হবিগঞ্জের এমপি ও ডিসি দম্পতি করোনায় আক্রান্ত

শামীম পারভীন, হবিগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৪৫ বার

করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ সদরের এমপি আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহান দম্পতি। শনিবার সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান ও তার স্বামী পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শরিফুল ইসলামকে সদর হাসপাতালে এটিজেন্ট পরিক্ষা করা হয়। রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তারা বিশেষঞ্জ চিকিৎসকদের তত্বাবধানে জেলা প্রশাসক ইশরাত জাহান ও তার স্বামী শরিফুল ইসলামকে হবিগঞ্জে সরকারি বাসভবনে পৃথকভাবে রাখা হয়েছে।


এদিকে হবিগঞ্জ – ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাহির ও তার স্ত্রী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির করোনায় আক্রান্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার তাদেরকে ঢাকায় পরীক্ষা করানো হলে দুজনেরই রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে আবু জাহির বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী জানিয়েছেন। স্ত্রী আলেয়া জাহির ন্যামভবনে আইসোলেশনে রয়েছেন।

 

বদরুল জানান, এমপির ব্যক্তিগত সহকারি সুদীপ দাশ ও তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে তারা দুই ডোজ টিকা গ্রহন করেছেন। এরআগে গত ২৭ অক্টোবর আবু জাহির করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com