মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

যশোরে অসুস্থ সাংবাদিকদের খোঁজ নিলেন জেইউজে নেতৃবৃন্দ

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৫২ বার

যশোরে করোনা ও নানা রোগে আক্রান্ত ৮ সাংবাদিকের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত নেতৃবৃন্দ করোনায় আক্রান্ত লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও প্রথম আলোর ফটোসাংবাদিক এহসান মিথুন, অসুস্থ সাংবাদিক মিয়া সাত্তার, বিমল সরকার, ইনাকিলাবের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান তোতা, প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া, এটিএন বাংলার শাহানারা বেগম এবং প্রতিদিনের কথা’র স্টাফ রিপোর্টার জাহিদুল কবীর মিল্টনের বাড়িতে যান।

সামাজিক দূরত্ব মেনে জেইউজে নেতৃবৃন্দ এসব সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক ও তাদের স্বজনদের কাছে বিভিন্ন প্রকার ফলমূল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং নির্বাহী সদস্য ডিএইচ দিলশান। বিষয়টি নিশ্চি করেন জেইউজে যুগ্ম সম্পাদক তবিবর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com