

বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের নিজ কার্যালয়ে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে দুইটি চেক ও দুইটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় কাটপট্টি রোডের বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুসহ বেশ কয়েক জন।
অভিযোগে বলা হয়, ভয়ভীতি, শারীরিক নির্যাতন এবং মব সন্ত্রাসের মাধ্যমে এ স্বাক্ষর আদায় করা হয়। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে সিসি ফুটেছে দেখা যায় ঘটনাটি গত বৃহস্পতিবারের।
তবে কেন বা কি কারণে ঘটনা সৃষ্টি হয়েছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। এরমধ্যে দুদিন আগে বরিশাল আদালতে দায়ের করা ভুক্তভোগী আব্দুল আজিজের মামলায় বরিশাল আদালত আজ বরিশাল কোতয়ালী মডেল থানা কে এফআইআর হিসেবে মামলাটি গ্রহণ করা নির্দেশ প্রদান করেন।

এদিকে লিটু দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী দলের নাম পরিচয় ব্যবহার করায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বরিশাল যুবদল এবং তারা সেই সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দেন লিটু যুবদল কিংবা জাতীয়তাবাদী দলের কেহ নয়। তার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় দল নিবে না সুতরাং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বরিশালের আইন-শৃঙ্খলা বাহিনীকেও সংবাদ সম্মেলন থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ থাকে লিটুর বিরুদ্ধে এর আগে সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে। তার ভাই বরিশাল বিএনপি আলোচিত মুখ হবার কারণে অনেক সময়ই তিনি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পার পেয়ে যান বলেও অভিযোগ রয়েছে।
অপরদিকে নির্যাতনের শিকার আব্দুল আজিজ নিজ বাসার বাইরে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে তিনি পরবর্তীতে যোগাযোগ করে পুরো ঘটনার জানান দিবেন। তবে ব্যবসায়িক কিংবা অর্থনৈতিক কোন লেনদেনের বিষয় রয়েছে কিনা এখন পর্যন্ত উভয় পক্ষই স্পষ্ট করেনি।
