বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ বার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিষ্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত পিলার ৪০ সংলগ্ন এলাকায় বাগানে কাজ করতে যায় আবদুল খালেক। বাগানে কাজ করার এক পর্যায়ে মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিষ্ফোরণ হলে আবদুল খালেক গুরুত্বর আহত হয়।

পরে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হওয়ার খবর শুনেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com