

বিগত ১৬ বছরের মতো গুম, খুনসহ ভয়াবহ অপরাধ আর ভবিষ্যতে না চাইলে গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দিতে হবে বরিশালে বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি অধ্যাপক আলী রিয়াজ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর গুম, খুনসহ নানারকম ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে ফ্যাসিস্টরা।
সেই সময়ের মতো অপরাধ আর ভবিষ্যতে না চাইলে গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দিতে হবে এবং এর পক্ষে প্রচারণা চালাতে হবে।
আজ রবিবার সকালে বরিশালের বেলস্ পার্ক মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে বলেন, আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে দেশের কল্যাণের পক্ষে এবং গণভোটে ‘হ্যা’ এর পক্ষে থাকতে হবে।
বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন-
বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
সমেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন।