মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল মেট্টোপলিটনসহ রেঞ্জে আইনশৃক্ষলা বাহিনীর নেই বোম ডিসপোজাল ইউনিট

আরিফুল ইসলাম, বরিশাল
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার

বরিশাল জেলা ও মহানগর ছাড়াও গোটা বরিশাল অঞ্চলে নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোন বোম ডিসপোজাল ইউনিট। ফলে বোমার সাদৃশ্য কোন বস্তু পাওয়া গেলে কিংবা উদ্ধারের ক্ষেত্রে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে বরিশাল আইন শৃঙ্খলা বাহিনীকে।

ঢাকা থেকে বিশেষায়িত এই ইউনিটটি আসার পরেই মূলত সনাক্ত করা হয় বোমা সদৃশ্য বস্তুটির আর ধ্বংসের ক্ষেত্রের তাদের প্রয়োজন হয়।

ফলে জনমনে থাকে আতংক। বিষয়টি নিয়ে বরিশালের সচেতন মহল উদ্ধিগ্ন হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনী।

বিএমপির দেয়া তথ্য মতে, গত বছরে সরকার পতনের পর বরিশাল মহানগরসহ গোটা বিভাগের বিভিন্ন স্থানে প্রায়ই ককটেল উদ্ধার করা হয়েছে। যা সরাসরি সেনাবাহিনীর হস্তক্ষেপ ছিলো।

তথ্য বলছে, বোমার সাদৃশ্য কোন বস্তু পাওয়া গেলে কিংবা উদ্ধারের ক্ষেত্রে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে বরিশাল আইন শৃঙ্খলা বাহিনীকে।

ঢাকা থেকে বিশেষায়িত অর্থাৎ সিআইডির ইউনিটটি আসার পরেই মূলত সনাক্ত করা হয় বোমা সাদৃশ্য বস্তুটির আর ধ্বংসের ক্ষেত্রেও তাদের প্রয়োজন হয়। গত এক বছরে বরিশালে বেশ কয়েকটি বোমার সাদৃশ্য বস্তুু পাওয়া গেলেও উদ্ধার ও নিষ্ক্রিয়তার জন্য ঢাকা কেন্দ্রিক অপেক্ষায় থাকতে হয়েছিল গোটা আইনশৃঙ্খলা বাহিনীকে।

বরিশাল গত এক বছরে প্রায় ১৭ টি ককটেল ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হলেও কোন ভূমিকা পালন করতে পারেনি বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশ। একই অবস্থা বরিশাল রেঞ্জ পুলিশের। বরিশাল পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া তথ্য মতে ২০২৪ থেকে বর্তমান পর্যন্ত বরিশাল মহানগরে ৬ ও জেলায় ১১ টি বোমার সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

গত বছরের নির্বাচনের পরে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ বাজারগুলো থেকে উদ্ধার করা হয়েছে এই বোমা সাদৃশ্য বস্তুগুলো। বরিশাল মহানগর এলাকায় সরকারি আবাসিক এলাকা (ডাক বিভাগের) থেকেও উদ্ধার করা হয়েছে ককটেল। বরিশাল জেলা পুলিশসহ গোটা রেঞ্জে কোন বোম ডিসপালে ইউনিট না থাকায় এই বোমাগুলো উদ্ধার করতে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

যেহেতু বর্তমান সময়ে সেনাবাহিনী দায়িত্বে রয়েছে। বিষয়টি স্বীকার করে পুলিশ সদর দপ্তরে আবেদন করার কথা জানালেন নগর পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। সঠিক সময়ে এই বস্তুগুলো উদ্ধার কিংবা আলামত সরবরাহ না করতে পারায় মামলা কিংবা অপরাধীরাও পার পেয়ে যাচ্ছে বলছেন এই বরিশাল জেলার সিনিয়র আইনজীবী মোঃ হুমায়ন কবীর।

তিনি আরো বলেন, এই উদ্ধারকৃত বস্তুগুলো দ্রুত সময়ে উদ্ধার করতে না পারায় অনেক সময়ে আলামত নষ্ট হয়ে যায়। এতে করে মামলা নিষ্পত্তি করতে ঝামেলা পোহাতে হয়। এদিকে বরিশাল জেলাসহ গোটা রেঞ্জে বিশেষায়িত এই ইউনিটটি না থাকার বিষয়ে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম নির্বাচনের আগেই পদক্ষেপের কথা জানা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই ইউনিটটি খুবই দরকার। একটি বড় ইউনিট বরিশাল।

এখানে বোম ডিসপোজাল ইউনিট থাকাটা প্রয়োজন। তবে এ সমস্য কাটিয়ে দ্রুতই বরিশাল পুলিশের শক্তিশালী একটি ইউনিট তৈরী হবে। যাতে গোটা বিভাগের আইনশৃক্ষলা নিয়ন্ত্রণে কাজ করতে পারে এমনটাই প্রত্যাশা গোটা বরিশাল বাসীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com