মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

অনশনরত ছাত্রদের চিকিৎসার জন্য ২টি মেডিকেল টিম গঠন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার
হাসপাতালের সামনে অনশনরত ছাত্রদের চিকিৎসার জন্য ২টি মেডিকেল টিম গঠন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
আজ বুধবার দুপুরে মেডিসিন বিভাগের আরপি ডা. শরীফ উদ্দিন রায়হান কে প্রধান করে এই পৃথক মেডিকেল টিম গঠন করা হয়।

মেডিকেল টিমের অপর সদস্যরা হলেন, মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সপ্না বেগম, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. মেহেদী হাসান সৃজন, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. দিলিপ রায়, মেডিসিন ১ নং ইউনিটের আইএমও ডা. মো. আবু নোমান, মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. মো. সালেহ উদ্দীন ও মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সাজ্জাদ উজ্জামান। হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই মেডিকেল টিম গঠন করা হয়। গঠিত মেডিকেল টিমকে হাসপাতালের সামনে অনাশনরত শিক্ষার্থী ও ছাত্র-জনতার সার্বিক চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে অনশনে বসে শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান ও সাফিন মাহমুদ সহ অন্যান্যদের হাসপাতালের ভিতরে ওয়ার্ডে নিয়ে চিকিৎসার চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারা হাসপাতালের মূল গেট থেকে ওয়ার্ডে চিকিৎসার জন্য যাবেন না বলে জানিয়েছেন। এই প্রেক্ষিতে ওই স্থলে হাসপাতালের পক্ষ থেকে ফ্যান, ফোম, স্যালাইন স্ট্যান্ডসহ স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, অনাশনরত শিক্ষার্থীদের ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া প্রয়োজন। তারা ওয়ার্ডের বেডে চিকিৎসা নিলে সুস্থ থাকবেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের ওয়ার্ডের আনার চেষ্টা করা হয়েছে। এমনকি তাদের জন্য ৮ সদস্যের ২টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। কিন্তু তারা কোন ভাবেই হাসপাতালের গেটের সামনে থেকে ওয়ার্ডে আসতে চাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com