বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে : শায়খে চরমোনাই

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচন হবে ভারতে বিপক্ষে আর ইসলামের পক্ষের ভোট। যারা ভারতের বিপক্ষে আছি তাদের মার্কা হবে হাতপাখা।

রবিবার (১০ আগস্ট) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটি। ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা যেই বাক্স থাকবে আমরা সেখানেই সম্মিলিত ভাবে ভোট দেবো।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে কিন্তু তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি বিএনপিকে দোষারোপ করেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী ও আগৈলঝাড়া শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিনসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com