মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সড়ক আছে সেতু নাই : বিকল্প পথে ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০৫ বার

সড়ক আছে সেতু নাই। বিকল্প পথে ঝুঁকি এবং চরম ভোগান্তি নিয়ে স্কুল-মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ স্থানীয়রা যাতায়ত করলেও দেখার কেউ নেই।

পর্যটন ও সীমান্ত শহর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালী জুম্মাপাড়া এলাকার মৃত শফির দোকান সংলগ্ন এলজিইডি কানেক্টিং রোড হতে মেরিন ড্রাইভ পর্যন্ত গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। ফলে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল শিক্ষার্থী, মৎস্যজীবী ও সাধারণ মানুষ।

গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় অনেক আগে চলাচলের জন্য বাঁশের সাঁকো দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো উন্নত হয়ে ওঠেনি।

বর্তমানে সেতুটি মোটেও ব্যবহার উপযোগী নয়। অনেক আগে বাঁশ দিয়ে তৈরী সেতুটির অনেক অংশে ভেঙ্গে গেছে। সেতুটি ব্যবহার উপযোগী করার পাশাপাশি সড়ক নির্মাণের মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।

এ সময় রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। বর্তমানে তেমন কোন বৃষ্টি নেই। এরপরেও রাস্তায় বিভিন্ন গর্ত, খানা-খন্দক দেখা যাচ্ছে। কোন প্রকার গাড়ি চলাচল করা তো দূরের কথা, সাধারণ মানুষও চলাচল করতে পারছেনা।

এমনকি বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে জরুরী কাজের সময় শিক্ষার্থী, মৎস্যজীবিসহ গ্রামবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাহারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বাহারছড়া ইউনিয়নের প্রায় রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।

কিন্তু জুম্মাপাড়া গ্রামের এই সড়কটি নির্বাচনী প্রতিহিংসার কারনে নির্মাণ হচ্ছেনা। ফলে এলাকার শত শত সাধারণ জনগণ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এমনকি জরুরী কোন রোগী চিকিৎসার জন্য টেকনাফ বা কক্সবাজার নিতে হলে দীর্ঘক্ষণ সময় ব্যয় হওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক হয়ে পড়ে।

সাধারণ মানুষের কথা চিন্তা করে উক্ত সড়কের কাজ নির্মাণ করার জন্য বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার বলেন, বিষয়টি আমাকে এলাকার কোন লোকজন অবহিত করেনি। সরেজমিনে গিয়ে পরিদর্শন করে সড়ক এবং সেতুর কাজ সংস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com