মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িবহরে হামলার ঘটনায় ৭৫ জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৩ বার

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতার গাড়ি বহরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ৫ দিন পর মামলা দায়ের। কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মিঠু বাদি হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলা করেছেন।

এ মামলায় নড়াগাতি থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান খান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, সহসভাপতি আসজাদুর রহমান ওরফে মিঠু বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সহসভাপতি নওশের বিশ্বাসসহ ৭৫ জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি ও এজহার সূত্রে জানা গেছে, রবিবার (১৮ মে) দুপুর ২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ তাঁর সফর সঙ্গিদের নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে কালিয়া পৌরসভার বেন্দারচর সোলাবিলে একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। তাকে স্বাগত জানাতে কালিয়া উপজেলা বিএনপি, কালিয়া পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার নড়াগাতি থানার চাপাইল ব্রিজ ঘাট থেকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা করে যোগানিয়া বাস স্ট্রান্ডের কাছে জাফর মোল্যার গোডাউনের সামনে পৌঁছালে রাজনৈতিক প্রতিপক্ষ আসামীদের হাতে থাকা বন্দুক, শটগান, রামদা, ছামুরা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় আব্দুল লতিফ মাইক্রোবাস থেকে নামিয়ে এনে পিটিয়ে মারাত্মক জখম করে।

এছাড়া ২৭খানা মোটরসাইকেল ভেঙ্গে ফেলে পরে আগুন ধরিয়ে দেয়।

উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিএনপি নেতার গাড়ি বহরে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com