বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে ৮শ’ গ্রাম গাঁজা ও ২৩৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৮৫৪ বার
ফরিদপুরের সালথায় ৮শ’ গ্রাম গাঁজা ও ২৮০ পিচ ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ (২৫ জুন) শুক্রবার ভোর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী ও সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রাম এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম শুক্রবার ভোর রাত ৪টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী মোল্যার ছেলে গফ্ফার মোল্যা (৩০) কে ৮শ’ গ্রাম গাঁজা, ১১০ পিচ ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছ থেকে কাকদি বাজারে ঘটে যাওয়া চুরির ঘটনায় ভাগে পাওয়া ১০ হাজার ৫শ টাকার মধ্যে ৮হাজার ২শ টাকা ও একটি মোবাইল উদ্ধার করে পুলিশ।
এদিকে ভোররাত সাড়ে ৪টার দিকে সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রামে অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ রবিউল কাজী (২৭) ও ববিতা বেগম (২২) নামের মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা বিক্রয়ের ৪হাজার ১শ ৫০ টাকা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরমধ্যে গফ্ফার মোল্যার কাছ থেকে কাকদি বাজারে ঘটে যাওয়া চুরির ঘটনায় ভাগে পাওয়া ১০ হাজার ৫শ টাকার মধ্যে ৮হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com