মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৫১ বার
আটক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে (৪৭) বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চেয়ারম্যানের সহযোগী সোহেল হোসেনও (৩৫) আটক হন।

শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়।

এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com