শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আঞ্জুমানআরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১১ বার

বিএনপির করা দুটি নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

বৃহস্পতিবার (২০মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

গত ৪ আগষ্ট নড়াইলে রাসেল সেতুর উপর আ.লীগের করা নাশকতার ঘটনায় সদর উপজেলা বি এনপি সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা।

২৭ জানুয়ারী আসামীগন হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০মার্চ নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

এদিকে আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বি এনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত¡রে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আঞ্জুমান আরা ও খোকন সাহা জয়বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com