বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মার্চ ফর ফিলিস্তিনের ডাক হাবিপ্রবি শিক্ষার্থীদের 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৮ বার
যুদ্ধবিরতির চুক্তি লংঘন করে গাজায়  ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে মার্চ ফর ফিলিস্তিন এর ডাক দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আগামী শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। শান্তির মাস রমজানেও যা থেমে নেই। শত শত প্রাণ যাচ্ছে। সারাবিশ্বে মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। তারই প্রতিবাদে মার্চ ফর ফিলিস্তিন কর্মসূচি পালন করা হবে।
আয়োজনের বিষয়ে তারা জানান, বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ শুরু হবে, এতে দল-মত নির্বিশেষে সকলেই যেন উপস্থিত থাকেন।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে পূর্বও স্বতস্ফুর্ত অংশগ্রহনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। কালকের এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজের তৈরি প্লাকার্ড আনার অনুরোধও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com