বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে গরুর মাংস মিশিয়ে খাসির মাংস বিক্রির অভিযোগে জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার

বরিশালে রান্না করা খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রি করার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রথমবারের মতো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিনের অভিযানে বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র উপস্থিত ছিলেন।

ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁর মালিক হাফিজ খলিফা জানান, তাদের রেস্তোরাঁর কর্মচারীরা অজ্ঞতাবশত এই ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন ভুল আর হবে না।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব জানান, খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে তা বিক্রি করা হচ্ছিল। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এবং তাই প্রথমবারের মতো সতর্কতা হিসেবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com