বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে সড়ক অবরোধ করে প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার

বরিশালে শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবীতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এসময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোডে অবরোধ করে তারা।

এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছে।

বাকী ১৭৩টি পদ শূন্য।

যার ফলে তাদের শিক্ষা দানে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবীতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা।

কিন্তু তাদের দাবী মানা হয়নি। এরমধ্যে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে।

শিক্ষার্থীদের দাবী অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবীর প্রতি প্রহসন।

তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সড়ক অবরোধ করেছে।

যতক্ষণ পর্যন্ত তাদের দাবী মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com