শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৬ কিলোমিটার মেঘনা ও ইলিশা নদীতে বিলীন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় ৬ কিলোমিটার মেঘনা ও ইলিশা নদীতে বিলীন হয়ে গেছে।

সকালে তাই টেকসই উন্নয়ন প্রকল্পের দাবিতে নদীর তীরবর্তীতে মানববন্ধন করেছে গোটা উপজেলা বাসি। একই সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন দেয়া হয়েছে।

এলাকাবাসী জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চাঁদপুর ইউনিয় শুকনা কাঠি গ্রামের ফজরগঞ্জ নতুন লঞ্চ ঘাট সাদেকপুর লঞ্চঘাট পর্যন্ত বেষ্টিত এলাকা বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে।

প্রতিবছরই গ্রামের অনেক কৃষি জমি, সুপারি বাগান থেকে শুরু করে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে নদীতে। ফলে অর্থনৈতিক ও আবাসিক তীব্র সংকটে পড়ছে এলাকাবাসী। এ থেকে বাদ নেই মসজিদ-মাদ্রাসা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

উন্নয়ন প্রকল্পে বেশ কয়েকটি বিদ্যালয় করা হলেও সেগুলো এখন নদী গর্ভে চলে গিয়েছে। নদী ভাঙ্গন হতে রক্ষাকল্পে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ও দাবী জানান এই এলাকার সাধারণ বাসিন্দারা। এদিকে এলাকাবাসীর মানববন্ধন অংশ নেন। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম।

উপদেষ্টা পরিষদের নৌ ও পাট বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনের ছোট ভাই হেমায়েত উদ্দিন সোহরাব এই এলাকার বাসিন্দা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মাহেব হোসেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা টেকসই নির্মাণসহ ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এলাকাবাসীকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com