বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে, অভ্যন্তরীন রুটে চলছে লঞ্চ।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘলা ছিল।

সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’ র প্রভাবে গত ২৪ ঘন্টায় বরিশালে ৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সময়ের সাথে সাথে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন রুটের লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় বরিশাল জেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরী সভা করেছে বরিশালের জেলা প্রশাসন।

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় বরিশাল জেলায় ৫৪১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

যার প্রতিটি আশ্রয়কেন্দ্রে ৫০০ জন করে আশ্রয় নিতে পারবে। এছাড়া ৭৯৮ টি মাধ্যমিক, ১৫৯০ টি প্রার্থমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।

এছাড়া নগদ ১২ লক্ষ টাকা, ৫৬৯ মেক্ট্রিকটন চাল, শিশু খাদ্যের জন্য ৫ লক্ষ টাকা, গো খাদ্যের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জেলার ১০ টি উপজেলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দূর্যোগ মোকাবেলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর ( সিপিপি) ৩২ হাজার স্বেচ্ছা সেবক, রেডক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

এর সাথে স্কাউট সদস্য ও বিএনসিসি সদস্যদের যুক্ত করার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com