শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

উত্তরায় আবারোও শেখ হাসিনার নামে মামলা করলেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০১৫ সালের ১৯ এপ্রিল উত্তরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিগত উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।

মামলায় সদ্য ক্ষমতার চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল, ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং দক্ষিনখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন আসামি করা হয়েছে।

মামলায় সর্বোমোট ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ৩০০ শতাধিক জনের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এস এম জাহাঙ্গীর বলেন-সে সময় আমরা এর কোনো ন্যায় বিচার পাইনি, আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্তার উদ্দেশ্যে তার উপর হামলা কারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন-আমরা মামলাটি ইতমদ্ধে রুজু করেছি। যার নাম্বার ১৫। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com