বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে খাল জেলা প্রশাসনের নতুন উদ্যোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার

বরিশাল জেলার খালসমূহের প্রবাহ পূর্বেরন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসনের খাল পরিস্কার অভিযানের উদ্বোধন করা হয়েছে।

“ধান-নদী-খাল, এই তিনে বরিশাল” আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বরিশাল জেলার খালসমূহের প্রবাহ পূর্বেরন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে নগরীর ঐতিহ্যবাহী জেল খাল ও লাকুটিয়া খালের সংযোগ স্থল মড়কখোলার পোল থেকে খাল পরিষ্কার অভিযানের শুভ উদ্বোধন করেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজন, উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল, বেলা, বাপা, এসএনডিসি, মানবীসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খাল পরিস্কার করছেন

বরিশাল জেলার গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বেরন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসন নিয়মিত কাজ করবে এসময় জেলা প্রশাসক খালের আসেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কথা বলেন। পাশাপাশি তাদের প্রতি আহবান জানান খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com