শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

গাজীপুরসহ ঢাকার পার্শ্ববর্তী সাতটি জেলায় দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে লকডাউন

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬৩৫ বার
সকাল থেকে গাজীপুরে প্রবেশপথ গুলোতে কঠোর অবস্থানে প্রশাসন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা মেট্রোপলিটন পুলিশের চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যায়।
মন্ত্রীপরিষদ ঘোষিত ৯দিনের কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন চলছে। সকাল থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। গাজীপুরে ঢোকার ও বের হবার পয়েন্ট গুলোতে কড়া ভাবে টহল দিচ্ছে পুলিশ। পণ্যবাহী ও জরুরি সেবার গাড়ি ছাড়া সকল গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী । তবে হঠাৎ লকডাউনে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।
সীমান্তবর্তী জেলাগুলোতে বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গাজীপুরসহ বেশ কয়েকটি জেলায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন এবং জেলা পুলিশের পক্ষ থেকে গাজীপুরে প্রবেশের ২৭টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। দূরপাল্লার যানবাহন না চললেও সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক টেম্পু, পিকআপ এবং কাভার্ড ভ্যানে করে মানুষ বিভিন্ন গন্তব্যে  যাচ্ছে।
ব্যক্তিগত যানবাহন এবং মোটরসাইকেলে করেও যাত্রী পরিবহন করা হচ্ছে। অনেকে দলবেঁধে পায়ে হেঁটে রওনা দিছেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। পুলিশের চেকপোস্টের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, আটটি মোবাইল টিম জেলার বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে।
পণ্য পরিবহন এবং জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলতে দেয়া হচ্ছে না। পুলিশি তৎপরতা থাকলেও সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী ৩০ জুন পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com