বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গবন্ধু পরিষদের মালামাল রাতে নিয়ে গেলেন ব্যাংক কর্মকর্তা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার

রাতের আঁধারে অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল অফিসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে বিভিন্ন মালামাল নিয়ে গেছেন এক কর্মকর্তা।

গত ৩১ আগষ্ট রাতে মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছে অফিসের নিরাপত্তায় থাকা আনসার সদস্য।

অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আবু তাহের বলেন, সদর রোড বরিশাল কেন্দ্রীয় কারাগারের বিপরীতে অগ্রণী ব্যাংক ভবনে বঙ্গবন্ধু পরিষদের একটি কক্ষ ছিলো। ওই কক্ষ থেকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আনোয়ারুল হাকিম গত ৩১ আগষ্ট রাতে মালামাল নিয়ে গেছে। বিষয়টি আনসার সদস্যরা জানিয়েছে। তখন তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আনসার কমান্ডার মো. বেল্লাল জানান, গত ৩১ আগষ্ট রাত সাড়ে আটটার দিকে একজন নিজেকে অগ্রণী ব্যাংকের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে একটি কক্ষ খুলে। পরে সেখান থেকে চেয়ার, টেবিল, কিছু বই নিয়ে চলে গেছে। বিষয়টি লিখিতভাবে অগ্রনী ব্যাংকের কর্মকর্তাদের জানানো হয়েছে।

অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদা বলেন, তিনি বরিশাল বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাই বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের পাবিপ্রবি শাখার প্রিন্সিপাল অফিসার আনোয়ারুল হাকিম বলেন, কক্ষটি বঙ্গবন্ধু পরিষদের জন্য বরাদ্ধ করা ছিলো। আমি সভাপতি হিসেবে মালামাল নিয়ে গেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com