বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পূর্ণিমার জো, বৈরী আবহাওয়া ও উজানের কারণে দক্ষিণাঞ্চলের ১২টি নদীর পানি বিপৎসীমার উপর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০২ বার

পূর্ণিমার জো, বৈরী আবহাওয়া ও উজানের কারণে দক্ষিণাঞ্চলের ১২টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম।

মোঃ তাজুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে সবশেষ বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের রিপোর্ট অনুযায়ি দক্ষিণাঞ্চলের ১২টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেলেও তা ভাটায় আবার নেমে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি ১০ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদী বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরগুনা জেলার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালী নদী ২০ সেন্টিমিটার, ভোলা জেলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনা নদী ৭৪ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনা ৯২ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট তেঁতুলিয়া নদী ৯ সেন্টিমিটার, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পানি ১২ সেন্টিমিটার, বরগুনার আমতলী উপজেলা পয়েন্টে পায়রা নদী ৩ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার বিষখালী নদী ১৪ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলার বিষখালী নদী ২০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কচা নদী ১৭ সেন্টিমিটার ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম বলেন, পূর্ণিমা ও উজানের পানির চাপে ১২টি নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোন প্রভাব নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com