বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরের তিন পৌরসভায় সাতদিনের বিধিনিষেধ

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৮৬৭ বার
ফরিদপুর জেলায় করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রবিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় শুধুমাত্র কাচাঁ বাজার ও ঔষধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।
এদিকে সকাল থেকে পৌরসভার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। সবাইকে উপযুক্ত কারন ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। অফিসের গাড়ী ছাড়া কোন গাড়ী শহরে আসতে ও বের হতে দেয়া হচ্ছে না।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২জন করোনা পজিটিভ, ২জন সন্দেহজনক মৃত্যু (পরীক্ষার রেজাল্ট হাতে আসেনি)। হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২১জন ভর্তি হয়েছে। মোট ভর্তি রয়েছে হাসপাতালটিতে ১২৭জন।
ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৬শ এর উপরে। আর মৃত্যু বরন করেছেন ১৫ জন। করোনার সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করা হয়। #

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com