শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে সতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৭৬ বার
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আফজাল হোসেন ভোট বর্জনের ঘোষনা দিয়েছে।
সোমবার দুপুর ২ টায় লিখিতভাবে এ সিদ্ধান্তের কথা মিডিয়াকে জানিয়েছে এই প্রার্থী। আফজাল হোসেন অভিযোগ করে বলেন, সকাল ৮ টায় ভোট গ্রহন শুরুর পরপরই পৌরসভার ৯টি ওয়ার্ডের সবক’টি কেন্দ্র থেকে তার পুলিং এজেন্টদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থীর লোকজন। আফজাল হোসেন নিউজবাংলাকে বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হলেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  তবে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন আমি এখনো লিখিত কোন কাগজ পাইনি।
এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার এবং ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের হাবিবুর রহমান এবং সতন্ত্র প্রার্থী আফজাল হোসেন নারিকেল গাছনিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com