বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে বিতর্ক শিখলো ৫শ শিক্ষার্থী ‘দক্ষজনশক্তি তৈরি করে বিতর্ক’

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার
বরিশালে বিতর্ক শিখলো বিভিন্ন স্কুল-কলেজের ৫শ শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার দিনভর অনুষ্ঠিত বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালায় এই প্রশিক্ষণ দেওয়া হয়।
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) আয়োজিত প্রশিক্ষণে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির তিনশ এবং অনার্স পড়ুয়া ২শ শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা। এসময় বক্তারা বলেন, বিতর্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব।
তাই দক্ষ জনশক্তি তৈরিতে এই শিক্ষাকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।
এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. খোরশেদ আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বিইউডিএস’র চিফ মডারেটর মোহাম্মদ তানভীর কায়ছার, মডারেটর বঙ্কিমচন্দ্র সরকার এবং সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের কী-নোট স্পীকার ছিলেন, টেন মিনিট স্কুলের কনসালটেন্ট এবং পাবলিক স্পীকার সাকিব বিন রশিদ। বিইউডিএস’র সভাপতি মাসুম ব্যাপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাত সঞ্চালনায় কর্মসূচি হয়েছে।
বক্তারা বলেন, বিতর্কের মাধ্যমে উচ্চারণ, শব্দশৈলী, বাক্যশৈলী ও আচরণের পরিচ্ছন্নতা চর্চা হয়। তথ্য নির্ভর আলোচনার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা যুক্তিবাদী হতে শেখে। এছাড়া অন্যের মতামতকে প্রাধান্য দেওয়া, বিনয় ও ভালো শ্রোতা তৈরি করে বিতর্ক। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তাই দক্ষ জনশক্তি তৈরিতে এই শিক্ষাকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com