শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গ্রীন ভয়েসের ‘আমাদের বঙ্গবন্ধু’ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৯৭ বার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রজন্মকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর আয়োজন করে।
১৫ আগস্ট  পরিবেশবাদী এ সংগঠনটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিকেল চারটায়  প্রশাসনিক ভবনের সামনে পোস্টার প্রেজেন্টেশন  প্রতিযোগিতায় ‘বঙ্গবন্ধু চিরঞ্জীব’ ও ‘বজ্রকণ্ঠ’ নামে দুইটি দল অংশ নেয়। ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক এ প্রতিযোগিতায় জয়ী হয় বঙ্গবন্ধু চিরঞ্জীব দলটি।
খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু চিরঞ্জীব, বঙ্গবন্ধুর লড়াকু রাজনৈতিক জীবন, অবিসংবাদিত বঙ্গবন্ধু হয়ে ওঠা,একটি কালো রাত্রিতে পুরো জাতির অভিভাবক হারিয়ে ফেলার ইতিহাস, যুদ্ধ পরবর্তী একটি দেশকে বিনির্মাণের ইতিহাস সহ কয়েকটি পোস্টার উপস্থাপন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া দুইটি দলের প্রায় ১৬ জন প্রতিযোগী।
এসময় গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রুবেল, বর্তমান সভাপতি রোকনুজ্জামান হৃদয়, সাধারণ সম্পাদক আজমেরি কণা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com