বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার

নিষেধাজ্ঞাকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

সোমবার (৭ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটি (নিষেধাজ্ঞা) যেকোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়। ’

পররাষ্ট্রসচিব বলেন, ‘নেফিউ বলেছেন যে বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। ’

সচিব আরও বলেন, ‘আমরা তাকে সক্ষমতা বাড়ানোর কথা বলেছি এবং যেসব দেশে অবৈধভাবে অর্থ গেছে তাদের সহায়তা পাওয়ার কথা বলেছি। ’

উল্লেখ্য, রোববার (৬ আগস্ট) তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। সফরের প্রথম দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন।

সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ সু্শীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকা সফরকালে অর্থ পাচার প্রতিরোধের সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রিচার্ড নেফিউ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com