বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিসিসি নির্বাচন বরিশালে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের বর্ধিত সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৭৮ বার

আওয়ামী লীগ মনোনীত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একযোগে কাজ করতে শুক্রবার বিকেলে প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

তবে সভায় অংশগ্রহণ করেননি মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এমনকি নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বর্ধিত সভায় আসেননি।

সূত্রমতে, নৌকা মার্কার নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রীয় টিমের আয়োজনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল সদস্য, মহানগরের অর্ন্তগত সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা কমিটির সকল সদস্য, জেলার সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়রদের অংশগ্রহণে গৌরনদী পৌরসভার মাঠে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় টিমের প্রধান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার মেয়র প্রার্থীর বড়ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় টিমের সমন্বয়ক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মো. গোলাম কবীর রাব্বানী চিনু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সাংসদ জেবুন্নেসা আফরোজ হিরন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আগামী ১২ জুনের নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করে বরিশাল সিটি করপোরেশন প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। এজন্য বরিশাল নগরীর প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মনজয় করে ভোট চেয়ে আনতে হবে। তাই সর্বস্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে মাঠে নামার জন্য তিনি আহবান করেন।

উল্লেখ্য, একই মাঠে আগামী ১ জুন বিকেল তিনটায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আরেকটি বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। ওইসভায় বরিশাল জেলা ব্যতিত বিভাগের সব জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগের সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, বিভাগের সব জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com