শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৩৪ বার

পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প।

এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ছানী অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

বুধবার (২৪ মে) পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল বরিশালের ব্যবস্থাপনায় পটুয়াখালী সদরের ১৭১নং হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা জেসমিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী ও সমাজ সেবিকা আয়েশা হুমায়রা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত এক নং ওয়ার্ডের নারী সদস্য নুরুন্নাহার সেলি, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক তাসনীম বিনতে মনির, অভিযাত্রিক ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com