শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৬০ বার

পটুয়াখালীতে শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর টেকসই পদক্ষেপ গ্রহণের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স।

মঙ্গলবার (২ মে) দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ সাদীদ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমানের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স পটুয়াখালী জেলা শাখার সভাপতি রুবাইয়াত হক মেহেদীর নেতৃত্ব স্মারকলিপি পেশ দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, সহসভাপতি চাঁদনী আক্তার, শিশু গবেষক অন্তু বনিক, সদস্য ফারিহা রহমান ও ফারিয়ান তাজওয়ার ঐশিক।

স্মারকলিপিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিশুরা দাবি জানান, সারাদেশে শিশুর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com