বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জননেত্রী শেখ হাসিনার বরিশালবাসীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা হিসেবেই আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন-খোকন সেরনিয়াবাত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বরিশালবাসীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা হিসেবেই আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
আজকে  আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্ধ না রেখে আমি বলতে চাই আমরা সবাই একত্রিত হয়ে এই নির্বাচনে লড়াই করবো।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সকলকে সাথে কাজ করবো যাতে করে একটি সুন্দর নগরী তৈরি হয়, মানুষ সম্মান পায়, মানুষকে যেন নির্যাতিত আর না হতে হয়।
বর্তমানে সিটি কর্পোরেশন ভয়ানক খারাপ অবস্থায় রয়েছে, আমি চাই এটিকে পুন:গঠন করতে।আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আরও বলেন, মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ভাই আমাকে যে সাপোর্ট দিচ্ছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমি আর শামীম ভাই যদি ঠিক থাকতে পারি ইনশআল্লাহ বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো।নতুন বরিশাল গড়বো আমরা দুই ভাই মিলে। স্মার্ট বরিশাল বিনির্মানের জন্য বরিশালের উন্নয়নের স্বার্থে শান্তির নগরী হিসেবে সারা দেশের মধ্যে বরিশালকে এগিয়ে নিয়ে যাবো। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, বরিশালের মানুষ এতোদিন জিম্মি ছিলো, খোকন সেরনিয়াবাতকে মনোনায়ন দেয়ার মধ্য দিয়ে বরিশালবাসী মুক্ত হয়েছে। ইনশআল্লাহ আগামী সিটি নির্বাচনে খোকন সেরনিয়াবাতকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে বরিশাল নগরীকে নতুন বরিশাল হিসেবে গড়ে তুলবো আমরা।বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম জদ্দিনের সভাপতিত্বে এসময় মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল কলেজ ছাত্রলীগের  সভাপতি আল-মামুন অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বরিশালের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান ছাত্রলীগের প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com