শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার

পটুয়াখালীতে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

শুক্রবার সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটি পটুয়াখালীর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম এরশাদুল আলম।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ শাম্মী আকতার এর সঞ্চালনায় এবং জেলা লিগ্যল এইড কমিটি পটুয়াখালীর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম এরশাদুল আলম এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকার, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ, বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারন সম্পাদকসহ আরও অনেকে।

https://www.facebook.com/watch/?v=1223639034951822

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com