শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

পটুয়াখালীতে অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার প্রদান

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার

পটুয়াখালীতে অসহায় ও দুস্থ্যদের ঈদ উপহার প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।

সোমবার সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালীতে দুই হাজার হত দরিদ্র মানুষকে ঈদের উপহার প্রদান করা হয়।

এসময় মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হালিম মোল্লা, রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জসিম উদ্দিনসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপহার নিতে এসে কাঠালতলী এলাকার বাসিন্দা আলাউদ্দিন বলেন, “বয়স হইছে এখন ভিক্ষা কইরা খাই। পোলাপানে খোজ খবর রাখেনা। এবার এই লুঙ্গি পাইছি। আল্লাহয় তাকে বড় করুক”।

উপহার প্রদান কালে আলী আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার ২৫ ইউনিয়নে ২৫ হাজার মানুষকে উপহার সামগ্রী প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com