শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

পটুয়াখালীতে মান্তা জেলেদের অধিকার বিষয়ে সংলাপ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ বার

পটুয়াখালীর গলাচিপায় দাতা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ ও ‘অক্সফাম’ এর সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডফ’ এর আয়োজনে মান্তা জেলে নারী উন্নয়ন প্রকল্প কার্যক্রম বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র সাংবাদিক শংকর লাল দাশের সভাপতিত্বে ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার বায়েজীদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মান্তা সম্প্রদায়ের জেলে নারীদের জীবন মান উন্নয়ন ও সামাজিক বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট অংশীজনের সাথে সম্পৃক্ত থেকে ‘সিডফ’ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি উপকূলীয় অঞ্চলের গলাচিপা, ডাকুয়া ও রতনদী তালতলী এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আওতাধীন এলাকাসমূহে মান্তা জেলে নারীদের নেতৃত্বে ‘নির্মান ও ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

প্রাক্কলিত এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মান্তা সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবী নারীদের নেতৃত্বে নির্মান ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com