সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার

প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে পোষাক (জামা-পাজামার কাপড়) তৈরি বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ৫০ জন এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে এসব পোষাক ও অর্থ বিতরণ করেন।

প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও দি ডেইলি স্টার‘র পটুয়াখালী প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠানের পটুয়াখালী সদর উপজেলার ৪ টি খাদেমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা, পুরান বাস্ট্যান্ডে বায়তুল মোয়াজ্জম হাফেজিয়া মাদ্রাসা, হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন জামেয়া মাদানিয়া মাদ্রাসা, শহরের কাজীপাড়াস্থ জাবালে নূর হাফেজিয়া মাদ্রাসা  ও বাউফলের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার এতিম, দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে পোষাক ও ৬০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এ ধরনের কাজে এগিয়ে আসার জন্য তিনি সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com