শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বাউফলে সাংবাদিকের মুক্তি দাবীতে মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান(সামস) এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতবেদক মাহবুব আলম(লাবলু)’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালন করা হয়েছে।

শনিবার সকালে বাউফল প্রেসক্লাবের উদ্দ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসুচী পালন করা হয়। এ সময়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) মো. আমিরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক  দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো. কামরুজ্জামান বাচ্চু, সমকালের জিতেন্দ্র নাথ রায়, নয়াদিগন্তের আসাদুজ্জামান সোহাগ, মাইটিভি ও ভোরের পাতার অহিদুজ্জামান ডিউক, প্রতিদিনের সংবাদের মো. দেলোয়ার হোসেন, আমাদের বার্তার এমএ বাশার প্রমুখ।

বক্তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগান্তরের বিশেষ প্রতিবেদক মাহবুব আলম (লাবলু) এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com