সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মির্জাগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১১ বার

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

বুধবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা করেন তিনি। এ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দীন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপকারভোগী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com