সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দুমকিতে ‘সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল’এর উদ্বোধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার

‘যতনে রাখিবো, মায়ায় বাঁধিবো- রাখিবো আপন করে’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ঠিক বিপরীত পাশে দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত মা-শিশুদের জন্য ‘সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে।

সেবাকেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে আজ সোমবার সকালে হাসপাতাল ভবনের ছাদে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘এ উপজেলার বাসিন্দাদের মা ও শিশুস্বাস্থ্যের চিকিৎসায় কষ্ট এবং ভোগান্তির শেষ ছিল না। আমার মনে হয়, সেবাকেন্দ্রটি চালু হওয়ায় মানুষের ভোগান্তি কমবে।

এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএসএম ইকবাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন আবুল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিষ্ট্রার নাইম কাওছার, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com