সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় পাট দিবস

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার

পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় পাট দিবস ২০২৩ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলিস ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে থেকে রেলিটি বের হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ গিয়াস উদ্দীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ আরও অনেকে।

এছাড়াও র‌্যালী ও আলোচনা সভায়  স্কুল, কলেজও মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com