বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১৩ বার
পাবনা জেলায় পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইনশৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়ারল ডে পালন করা হয়েছে। সোমবার (১ মার্চ) পাবনা জেলা পুলিশ এ দিবসের আয়োজন করে।
এদিন সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রয়াত সকল শহীদ পুলিশ সদস্যের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে সম্মান জানান জেলা পুলিশ সুপারসহ শহীদ পরিবারের সদস্যরা।
পরে জেলায় কর্মরত পুলিশ সদস্য ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সকলকে সাথে নিয়ে একটি স্মরণ পদযাত্রা বের করা হয়। স্মরণ পদযাত্রাটি পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুলিশ লাইনস অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।
পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা পৌরসভার মেয়র শরীর উদ্দীন প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব।
নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এসময় নিহত পুলিশ সদস্যের পরিবারকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com