শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

অবসরে যাচ্ছেন সরকারের চার সচিব

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার

আগামী শনিবার (৩১ ডিসেম্বর) অবসরে যাচ্ছেন সরকারের চার সচিব। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় তাদের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার।

তারা বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৩ সচিবের অবসরের ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার আরেক সচিবের অবসরের প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ দিন পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন-আল-রশিদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাসকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব সাইদুল ইসলামের অবসরের প্রজ্ঞাপন জারি হয় মঙ্গলবার।

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তাদের অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ০১-০১-২০২৩ থেকে ৩১-১২-২০২৩ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তারা বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনগুলোতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com