শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মাটি চাপা দেয়া হয়েছিল শত শত লাশ, সেই বধ্যভূমি নিশ্চিহ্নের পথে

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার

পটুয়াখালীতে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারদের নির্মম অত্যাচার, নির্যাতন ও হত্যার স্মৃতিচিহ্ন পুরাতন জেল খানার গনকবর বা বধ্যভূমি অযন্তে অবহেলায় পড়ে আছে।

১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে সারাদেশে গনহত্যা করেছিল পাক বাহীনি।

এ সময় পটুয়াখালীতেও গনহত্যা চালায় তারা। কয়েকটি আলাদা স্থানে দেয়া হয়েছিল গন কবর। এর মধ্যে পৌর এলাকার পুরাতন জেল খানার মধ্যে রয়েছে একটি গন কবর বা বধ্যভূমি। অযন্তে, অবহেলার কারণে এই বধ্যভূমিটি আজ নিশ্চিহ্ন হতে চলেছে।

সরেজমিন দেখে বোঝার উপায় নেই সেখানে কখনো কোন কবর ছিল। প্রায় মাটির সাথে মিলিয়ে যেতে বসেছে কবরটি। বীর শহীদদের কবরটি এমন ভাবে অরক্ষিত পরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীর বীর মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত ও বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস জানিয়েছেন, যুদ্ধ চলাকালিন সময়ে এক পর্যায়ে পাক বাহীনি জেলার বিভিন্ন থানা থেকে তাদের সদস্যদের পটুয়াখালী সদরে নিয়ে আসে।

পাক বাহিনী প্রথম গনহত্যা চালায় ইটবাড়িয়া ইউনিয়নে। পরে লোহালিয়া, কালীশুরি, চিকনিকান্দিতে গনহত্যা চালায়। পটুয়াখালী জেল খানার অভ্যন্তরে প্রায় শতাধীক লোককে গুলি করে হত্যা করে মাটি চাপা দেয় পাক বাহিনী। সেই বদ্ধ ভূমিটি আজ অরক্ষিত অবস্থায় রয়েছে।

তারা আরও জানিয়েছেন, ওখানে শত শত লাশ বিভিন্ন জায়গায় মাটি চাপা দেয়া ছিলো। পরে লাশ গুলোকে এক জায়গায় এনে জেল খানার এক কর্নারে দাফন করা হয়। খুবই কষ্ট হয় এটা ভেবে যাদের জন্য আজ বাংলাদেশ পেয়েছি তাদের তাদের শেষ ঠিকানাটার নিশ্চহ্ন হওয়ার পথে।

এবিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, জেলখানার একটি দেয়াল অপসারন করে বদ্ধভূমিটিকে উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থা করা হবে যাতে সবার নজরে আসে এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারে এখানে কি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com