মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

পটুয়াখালী সেলুন মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার

পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২২তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) টাউন হল মিলনায়তনে পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রী শ্যামল চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ্র।

সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালব লিঃ এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, গৌতম দেবনাথ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা হারুন আর রশিদ ও জেলার ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক দীপক চন্দ্র শীলের সঞ্চালনায় সর্বোচ্চ সঞ্চয় ও আমানত কারীদের পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com