রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে র‌্যালি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার

“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর শনিবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এবং জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব আ.ন.ম.আমিনুল হক মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাদিদ প্রিন্সসহ আরও অনেকে।

আগামী ১৩ নেভেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়ে ২০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com