শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপে আট জন হাসপাতালে ভর্তি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত দুই দিনে এখানে ডেঙ্গু আক্রান্ত আট জন রোগী কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরা হচ্ছেন, নাচনা পাড়া গ্রামের আনোয়ারা (৬৫), শান্তিপুর গ্রামের লামিয়া (১৮), মম্বিপাড়ার আরিফ (১৯), মহিপুরের পলাশ (১৫), ধানখালীর মেহেদী (২৪), চিঙ্গরিয়ার আলাউদ্দিন (৪৩), উজিরপুরের হানিফ (৪২) ও শফিকুল ইসলাম (২৯)। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বরিশাল প্রেরণের সুপারিশ করেছেন।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, সিত্রাংএর প্রভাবে অতি বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়েছে। তাই ডেঙ্গুর সংক্রমন শুরু হয়েছে।

তিনি জানান, প্রতিদিন কলাপাড়া হাসপাতালে জ্বর নিয়ে অন্তত অর্ধশতাধিক মানুষ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। গ্রামের মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়ছে।

তবে আতঙ্কিত না হয়ে সবাইকে মশার উপদ্রব থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার। রাতের বেলা মশারি টানিয়ে ঘুমাতে পরামর্শ দিয়েছেন। জ্বর অনুভব হলেই হাসপাতালে পরীক্ষার জন্য বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com